নিজস্ব রিপোর্টার
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার মুখে বাংলাদেশ বিমান, পাইলটের দক্ষতায় রক্ষা পেলো ৭১ প্রাণ!

কক্সবাজার থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি শেষ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে।

শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিজি-৪৩৬ ফ্লাইটটি। এটি ড্যাশ ৮-৪০০ সিরিজের একটি উড়োজাহাজ, যাতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কে জানান, উড়োজাহাজের পেছনের একটি চাকা পড়ে গেছে এবং তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। ফায়ার সার্ভিসসহ সব জরুরি টিম রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “উড্ডয়নের পর পরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। পরিস্থিতি বুঝে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের প্রকৌশল দল আগে থেকেই প্রস্তুত ছিল।”

দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী অক্ষত অবস্থায় নেমে যান। বর্তমানে বিমানের যান্ত্রিক সমস্যা পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেছনের একটি চাকা না থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে নিরাপদে অবতরণ করা সম্ভব। তবুও এ ধরনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

কারাগারে বসেই ইডেন ছাত্রীর সঙ্গে নোবেলের বিয়ে

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

গাজার ত্রাণ নিয়ে নতুন কৌশল: মানবিক না রাজনৈতিক?

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

করোনায় ফের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন তথ্য প্রকাশ

13

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হা

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

ইউক্রেনে এক রাতে রাশিয়ার ৪৭২ হামলা, নিহত অন্তত ১৫

20