নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

করোনায় ফের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন তথ্য প্রকাশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন রোগী। শুক্রবার (১৩ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত মোট ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে পৌঁছেছে।

এর আগের দিন, বৃহস্পতিবার, একজন মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০২ জনের এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণের ঘোষণা আসে ২০২০ সালের ৮ মার্চ এবং ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা জানা যায়। পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে আর বিবেচনা না করার ঘোষণা দেয়।

২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে দেশে করোনাভাইরাসের অমিক্রন ধরনের একটি উপধরন JN.1 শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দ্রুত সংক্রমণের সম্ভাবনা থাকায় JN.1-কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে চিহ্নিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

দুর্ঘটনার মুখে বাংলাদেশ বিমান, পাইলটের দক্ষতায় রক্ষা পেলো ৭১

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

ইউক্রেনে এক রাতে রাশিয়ার ৪৭২ হামলা, নিহত অন্তত ১৫

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20