নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে এক রাতে রাশিয়ার ৪৭২ হামলা, নিহত অন্তত ১৫

কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত অন্তত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরে মঙ্গলবার গভীর রাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১১৬ জন।

কিয়েভে এ হামলাকে যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাজধানীর একটি আবাসিক ভবনের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যেখানে এখনও মানুষ আটকে থাকতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো জানিয়েছেন, কিয়েভের অন্তত ২৭টি স্থানে রুশ হামলার ক্ষতচিহ্ন মিলেছে। অন্যদিকে, ওডেসা শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

জেলেনস্কির দাবি, এদিনের হামলায় রাশিয়া সারাদেশজুড়ে ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন।

যুদ্ধ শুরুর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মস্কো তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু রাশিয়া ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের ‘শর্তহীন যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন এই প্রস্তাবগুলোকে ‘আলটিমেটাম’ বলে নাকচ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি: নাহিদ ইসলামের ঘোষণা

13

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

14

ভারতীয় মিডিয়াকে ‘কার্টুন নেটওয়ার্ক’ বললেন আফ্রিদি

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20