নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে বসেই ইডেন ছাত্রীর সঙ্গে নোবেলের বিয়ে

কারাগারে বসেই ইডেন কলেজের শিক্ষার্থীকে বিয়ে করলেন গায়ক নোবেল
গায়ক মাইনুল আহসান নোবেল ও ইডেন মহিলা কলেজের এক সাবেক শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

বিয়ের অনুমতি আসে আদালতের নির্দেশে। এর একদিন আগেই, বুধবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার নোবেলের আইনজীবীর আবেদনের ভিত্তিতে কাবিননামার মাধ্যমে বিয়ের নির্দেশ দেন। বিয়ের বিষয়ে উভয় পক্ষের সম্মতি থাকায় আদালত কারা কর্তৃপক্ষকে তা সম্পন্ন করে আদালতকে অবহিত করার নির্দেশও দেয়। সেই সময় ছাত্রীটি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে ওই শিক্ষার্থী রাজধানীর ডেমরা থানায় গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

ভারতীয় মিডিয়াকে ‘কার্টুন নেটওয়ার্ক’ বললেন আফ্রিদি

12

গাজার ত্রাণ নিয়ে নতুন কৌশল: মানবিক না রাজনৈতিক?

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20