নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী রূপরেখা দিল জামায়াত, আগে চায় স্থানীয় ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি মনে করেন, ডিসেম্বরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে পরে জাতীয় নির্বাচন হলে তা সবচেয়ে যুক্তিযুক্ত হবে।

আজ শুক্রবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে জামায়াতে ইসলামীর দেবীদ্বার উপজেলা ও পৌর শাখা।

তাহের বলেন, “আমরা চাই নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হোক, এপ্রিলেও হলে আপত্তি নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়াটাই কাম্য।”

বর্তমানে প্রধানমন্ত্রী পদের সীমাবদ্ধতা নিয়েও তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—এই প্রস্তাবে বিএনপি ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল একমত। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন রোববারের বৈঠকে নেওয়া হতে পারে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, জামায়াত এমন একটি উদ্যোগ নিয়েছে, যেখানে দলের মনোনীত সংসদ সদস্যরা বাজেট, অনাস্থা বা সংবিধান সংশোধন ব্যতীত অন্য বিষয়ের ওপর নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবেন, দলের অবস্থানের সঙ্গে ভিন্ন হলেও।

এই সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি লোকমান হাকিম ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদ।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবদুল মতিন ও সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (শহীদ)।

সমাবেশের শুরুতেই দেবীদ্বার আসনে মো. সাইফুল ইসলামকে সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়। পাশাপাশি পৌরসভা মেয়র পদে লোকমান হাকিম ও অন্যান্য কাউন্সিলর পদের প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

হুসাইনকে বাসায় আমন্ত্রণ জানালেন উপদেষ্টা মাহফুজ

20