নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজিরের নির্দেশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির করার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালত গেজেট প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন ১ জুলাই।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন বলে একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। এর ভিত্তিতেই গেজেট প্রকাশের আবেদন জানানো হলে আদালত তা অনুমোদন করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, এবং রাজউকের কয়েকজন সাবেক সদস্য ও কর্মকর্তা।

২০২৪ সালের ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, নতুনভাবে চারজনকে যুক্ত করে মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে বসেই ইডেন ছাত্রীর সঙ্গে নোবেলের বিয়ে

1

করোনায় ফের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন তথ্য প্রকাশ

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

হুসাইনকে বাসায় আমন্ত্রণ জানালেন উপদেষ্টা মাহফুজ

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

নির্বাচনী রূপরেখা দিল জামায়াত, আগে চায় স্থানীয় ভোট

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20