নিজস্ব রিপোর্টার
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘এই গল্পের শেষ ইরানই লিখবে’: হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের

ইসরায়েলের ‘বোকামির খেসারত’ দিতে হবে: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে তার জবাব পেতেই হবে এবং দেশটি তাদের এই ‘বোকামি’র জন্য মূল্য চুকাতে বাধ্য হবে। শুক্রবার (১৩ জুন) প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের হামলায় নিহত প্রতিটি ইরানির রক্ত বৃথা যাবে না। ইরানি জনগণ ও নেতৃত্ব কোনোভাবেই চুপচাপ বসে থাকবে না। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জোরালো ও বৈধ জবাব দেওয়া হবে, যাতে তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভোগে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রতিরক্ষা, কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে যাতে অবৈধ ইসরায়েল তাদের আগ্রাসনের ফল ভোগ করে এবং সেখানকার নেতারা নির্ভার হয়ে বসে থাকতে না পারে।

বিবৃতিতে ইরানের সামরিক সক্ষমতা ও পরমাণু প্রযুক্তি উন্নয়নের প্রতি সরকারের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, বিশ্ব এখন তেহরানের অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে ওয়াকিবহাল হচ্ছে।

ইতিহাসের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, গত ২০০ বছরে ইরান কখনো আগ বাড়িয়ে কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, ‘এই লড়াইয়ের শেষ অধ্যায় ইরানই লিখবে।’

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের কয়েকটি শহরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলায় আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় বহু বাড়ি। প্রাণ হারান নারী ও শিশুসহ বহু মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি: নাহিদ ইসলামের ঘোষণা

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

ইরানে হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিপ্লবী ছাত্র পরিষদের

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

8

গাজার ত্রাণকেন্দ্রে হামলা: সাহায্যের খোঁজে গিয়ে গুলিবিদ্ধ

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

দুর্ঘটনার মুখে বাংলাদেশ বিমান, পাইলটের দক্ষতায় রক্ষা পেলো ৭১

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20